মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬

খাসির ঝাল মাংস রান্না

 খাসির ঝাল মাংস রান্না:
প্রয়োজনীয় উপকরণ:
১। খাসির মাংস ১কেজি
২। পেয়াজ কুচি ১০০ গ্রাম
৩। পেয়াজ বাটা ১০০ গ্রাম
৪। রসুন বাটা ৩ টেবিল চামচ
৫। আদা বাটা ১০০ গ্রাম
৬। মরিচের গুড়ো ৫০ গ্রাম
৭। ধনে গুড়ো ৫০ গ্রাম
৮। হলুদের গুড়ো ৩টেবিল চামচ
৯। জিরা বাটা ১০০ গ্রাম
১০। লবণ পরিমাণ মত
১১। সয়াবিন তেল ২৫০ গ্রাম
১২। এলাচি ১০টা
১৩। দারুচিনি ৩ টুকরা
১৪। তেজপাতা ৫টা
১৫। শুকনা মরিচ ৩টা
১৬। কাচা মরিচ ৫টা

রান্নার পদ্ধতি:
প্রথমে বাটা মশলা গুলো, গুড়ো মশলা, ১০০গ্রাম তেল আর লবণ দিয়ে মাংস ভাল করে মেখে রেখে দিন ২ ঘন্টা। তার পর একটা পেনে তেল গরম করুন। তেল গরম হলে এক চিমটি জিরা, তেজপাতা, শুকনা মরিচ দিয়ে নারুন এবার পেয়াজ কুচি গুলো দিয়ে ভাজুন। পেয়াজ লাল হলে মাংস দিয়ে দিন এবং নাড়তে থাকুন ৩-৪মিনিট পর কাঁচামরিচ গুলো দিয়ে দিন। এখন আরো ৩ মিনিট নাড়ুন। এবার পরিমান মত পানি দিয়ে পেনটি ঢেকে দিন। এবার মৃদু আচে রান্না করুন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিন যাতে মাংস পুড়ে না যায়। সিদ্ধ হলে দারুচিনি এবং এলাচি বাটা দিয়ে নেড়ে ২মিনিট পর নামিয়ে ফেলুন। বেস হয়ে গেল ঝাল খাসির মাংস। এবার পরিবেশন করুন।